বেনজীর আহমেদ, ফাইল ছবি।
দুর্নীতি দমন কমিশনের মামলায় ও ইন্টারপোলের সহযোগিতায় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দুবাইয় পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সদরদপ্তরের এক ঊধ্বর্তন কর্মকর্তা আজ রোববার দুপুরে বাংলাদেশি গণমাধ্যম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন, ‘দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছে।’