• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্ধবীর মাধ্যমে পরিচয়, ঘুরতে গিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী  বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা জেলা শহর যশোরে বন্ধ হচ্ছে লাইসেন্সবিহীন রিকশা-ভ্যান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও সব পরিচালককে অপসারণ করলো বাংলাদেশ ব্যাংক হাতিয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার শহিদ জিয়া গণমাধ্যমকে অন্ধকার থেকে মুক্ত আকাশে বের করেছেন: তথ্যমন্ত্রী ভারতের অনুমোদন না মেলায় নেপালের বিদ্যুৎ আসছেনা দেশে শিবির নেতার বিরুদ্ধে গুম নাটকের অভিযোগ, তিতুমীর কলেজে ছাত্রদলের বিক্ষোভ সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সারাদেশে বৃষ্টির আভাস

শিবির নেতার বিরুদ্ধে গুম নাটকের অভিযোগ, তিতুমীর কলেজে ছাত্রদলের বিক্ষোভ

তিতুমীর কলেজ প্রতিনিধি: / ৫৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (১৪ জুন) দুপুর ১ টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ, একশান টু একশান, ডাইরেক্ট একশান, ছাত্রদলের একশান, ডাইরেক্ট একশান, গুপ্তদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ধর্ষকের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান, গুমের নাটক করে যারা, দেশ বিরোধী শক্তি তারা, জামাত শিবির জামাত শিবির, গুপ্ত গুপ্ত, একটা একটা গুপ্ত ধর, ধরে ধরে ধোলাই কর, শিক্ষা গুপ্ত, একসাথে চলে না, গুপ্তদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা বলেন, তিতুমীর কলেজ  ছাত্রদল সকল অপকর্মের বিচার দাবি করে। তিতুমীর কলেজ ছাত্রদল সকল গুম, খুন, ধর্ষণ ও সকল অন্যায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category