• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারত নির্ভরতা কাটাতে প্রতিরক্ষা-কৃষিতে বরাদ্ধ বাড়ানো উচিত : ড. মিজানুর রহমান জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত পণ্যের করহার যথেষ্ট নয়: আহছানিয়া মিশন সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে ‘গেম-চেঞ্জার’ বললেন: কানাডার প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ থাকছে না :ইসি ক্রিকেটার নাঈমকে মারধর: পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয় আসামিকে প্রধানমন্ত্রীর পৌঁছানোর আগেই ভেঙ্গে পড়লো প্যান্ডেল প্রস্তাবিত: বাজেটে জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি চট্টগ্রামের আলোচিত ৫ বছরের শিশু হত্যার আসামিকে মৃত্যুদণ্ড

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করলেন সঞ্জয় দেব

বিনোদন ডেস্ক / ৪৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে গড়ানো গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের মহোৎসবে আলো ছড়ালো বাংলাদেশও।  কানাডার টরন্টোতে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। সেখানে ভিন্নভাবে বাংলাদেশকে জাতীয় তিনটি মোটিফের মাধ্যমে উপস্থাপন করেছেন তিনি।

শুক্রবার রাতে টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া ম্যাচের আগে উদ্বোধনীতে নোরা ফাতেহির নতুন গানের সঙ্গে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং সঞ্জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল সঞ্জয়ের সেই পারফর্মের মুহূর্ত। সঞ্জয়ের পোশাকের ডান হাতার অংশ বিশেষভাবে সাজানো ছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবুজের মাঝে লাল বৃত্তে অঙ্কিত জাতীয় পতাকা।  পারফরম্যান্সের সময় বারবার নিজের স্লিভের দিকে আঙুল নির্দেশ করে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী নকশাগুলো প্রদর্শন করতে দেখা যায় সঞ্জয়কে।

বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় শুরু হওয়া জমকালো আয়োজনে সঞ্জয় ও নোরা ফাতেহিদের পাশাপাশি মঞ্চ মাতান মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category