• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :

ডা. মো: শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইউনাইটেড ডেস্ক: / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাঃ মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

বৃহস্পতিবার (১১ জুন) সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ডেনমার্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের উপপ্রধান মি. অ্যান্ডার্স বি. কার্লসেন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বাংলাদেশ ও ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় মানসম্মত ওষুধ আমদানিসহ স্বাস্থ্য খাতে ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও উঠে আসে।

 

বৈঠকে বিরোধীদলীয় নেতা মেরিটাইম ও ব্লু ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন এনার্জি, তৈরি পোশাক শিল্প, শ্রমিক অধিকার এবং কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের চলমান সহযোগিতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় সুশাসন প্রতিষ্ঠা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, বিচার বিভাগীয় সংস্কার, মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেনিশ রাষ্ট্রদূত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করেন। তিনি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

 

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category