• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল বিশ্বকাপ: হিলিতে পতাকা বিক্রি জমজমাট স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ  পঞ্চম শ্রেণির ছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের দায়ে মুদি দোকানি গ্রেফতার মে মাসে আইসিসি সেরা খেলোয়ার বাংলাদেশের তাইজুল ও মুশফিকুর ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক দুই শিশু সন্তানকে কাঁঠাল খেতে দিয়ে মা ঘুমিয়ে পড়ে; পুকুরে ডুবে শিশুদের মৃত্যু  শিশুমৃত্যু নিয়ে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী ইউরোপে যাওয়ার পথে সাগরে প্রাণ হারালেন ১,৩০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী বাজেট অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ: প্রধান আসামি গ্রেফতার

কাগুজে বাজেটের মূল্য নেই যদি জনগণের কল্যাণ নিশ্চিত না হয় : চরমোনাই পীর

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন,“প্রস্তাবিত বাজেটের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে,কারন কাগুজে বাজেটের মূল্য নেই যদি জনগণের কল্যাণ নিশ্চিত না হয়।

 

সোমবার (৮ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ‘বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট: আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

গোলটেবিল বৈঠকে তিনি বলেন,“স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নসহ প্রায় সব খাতে দুর্নীতি বিস্তার লাভ করেছে। জনগণের অর্থ সরকারের কাছে আমানত হিসেবে থাকে, কিন্তু বারবার সেই আমানতের খেয়ানত হয়েছে। ফলে বাংলাদেশ দুর্নীতির কারণে আন্তর্জাতিকভাবে নেতিবাচক পরিচিতি পেয়েছে।”

 

 

চরমোনাই পীর বলেন, “দেশের ঋণের বোঝা ক্রমাগত বাড়ছে। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশের প্রতিটি নাগরিকের মাথায় বড় অঙ্কের ঋণের বোঝা চাপছে।”

 

ইসলামী শরিয়াভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জবাবদিহিতা, নৈতিকতা ও আল্লাহভীতির মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব। প্রকৃত পরিবর্তন আনতে হলে ন্যায় ও আদর্শভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।”

 

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, “বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তবে ধর্মীয় প্রতীককে কেন্দ্র করে জনপরিসরে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড যাতে সামাজিক সম্প্রীতি নষ্ট না করে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।”

 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন,“দেশকে সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

গোলটেবিল বৈঠকে অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেন, “বাজেটে কওমী ও আলিয়া মাদ্রাসার জন্য উপবৃত্তি চালু করা, ভৌত অবকাঠামো উন্নয়ন ও গবেষণা খাতে বরাদ্দের দাবি জানাচ্ছি।”

 

 

 

আমলাতন্ত্রের জটিলতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “আমলাতন্ত্রের জন্য কোনো কাজই করা যায় না। এই জটিলতা রোধে শরীয়াহ বেজড সুশাসন প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প নাই।”

 

গোলটেবিল বৈঠকে উপস্থিতি ছিলেন বরগুনা-১ এর সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ, চর্চার সম্পাদক সোহবার হোসেন, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, ক্যাবের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার এম এ এম গোলাম কিবরিয়া, ইসলামিক চেম্বার অব কমার্সের সদস্য সচিব মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, নিজাম গ্রুপের এমডি মোহাম্মাদ নিজাম উদ্দিন, জয় গ্রুপের চেয়ারম্যান মুজিবর রহমান শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category