• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

মমতা ব্যানার্জীর বাড়িতে সিআইডির তল্লাশি

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নতুন রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন। স্বাক্ষর জালিয়াতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার বাসভবনে তল্লাশি চালিয়েছে।

৭১ বছর বয়সী এই প্রবীণ নেত্রী এমন এক সময়ে তদন্তের মুখোমুখি হলেন, যখন তার দলেও প্রকাশ্য অভ্যন্তরীণ বিরোধ বাড়ছে।

বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের কাছে পাঠানো একটি চিঠিতে দলীয় বিধায়কদের জাল স্বাক্ষর ব্যবহারের অভিযোগ তদন্ত করছে সিআইডি।

অভিযোগ অনুযায়ী, দলীয় নেতা শোভনদেব চট্টপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা (এলওপি) হিসেবে নির্বাচনের সমর্থনে বিধানসভার স্পিকারের কাছে পাঠানো পত্রে কয়েকজন বিধায়কের ভুয়া স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।

তদন্তের অংশ হিসেবে সিআইডির তিনটি পৃথক দল তল্লাশি অভিযান চালাচ্ছে।

একটি দল বর্তমানে মমতা ব্যানার্জীর বাসভবনে তল্লাশি চালাচ্ছে। তবে তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।

অন্য একটি দল তার ভাতিজা ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জীর কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে। তৃতীয় দলটি অভিযান চালাচ্ছে অভিষেক ব্যানার্জীর বাসভবনে।

স্বাক্ষর জালিয়াতির এই অভিযোগ পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাত্রা পেতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category