চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু
Reporter Name
/ ১৭
Time View
Update :
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Share
Oplus_131072
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় ঝড়-বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারী ও এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলায়। সেখানে মৃত তিনজন হলেন— চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার সাদিয়া খাতুন (১৪) এবং শিকারপুর দক্ষিণপাড়ার মো. মেসবাউল। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বৃষ্টির সময় বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।
এদিকে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ (১৭) এবং সাথে একটি গরুও মারা যায়। তাকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম নামের এক নারী।
আকস্মিক এই বজ্রপাতে নিহতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।