• বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, বাড়ছে উত্তেজনা ঈদে আসছে বৃদ্ধা নূরজাহান বেগমের গল্প জোভান-তটিনীকে নিয়ে ‌‘তোমার আমার প্রেম’ রাজধানীর ১৬ স্থানে দুস্থদের খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী ঢাকা-ময়মনসিংহসহ ৬ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকা-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে মাঠে থাকবে বিদ্যুৎ বিভাগ লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি টানা বৃষ্টিতে ভিজল রাজধানী, ঢাকায় ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বর্ষণ ২ কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি, শুরু হজের মূল আনুষ্ঠানিকতা

আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে আদালত খোলা রাখা হবে। ঈদের ছুটির পর আগামী ১ জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে।

তিনি বলেন, ‘শিশু রামিসা হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আমরা বিচার প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে গেছি।’

আজ সোমবার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর সংলগ্ন মিশনারি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুন্সি আবু সাইফ।

আলোচনা সভার আগে অতিথিরা আটচালা ঘর সংলগ্ন কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আইনমন্ত্রী কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার রুহুল কবীর খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু প্রমুখ।

 

সূত্র:বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category