• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবপুরে ৩ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নিষেধাজ্ঞা অমান্য করে শীতলক্ষ্যায় বাল্কহেড চলাচল, গ্রেফতার ২ প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে টানা দুই সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল ‘ফিয়র্ড’ দোকানে ঢুকে ব্যবসায়িকে কুপিয়ে ও জবাই করে হত্যা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি রামিসা হত্যা মামলা বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী বাঁশের খুঁটি স্থাপন নিয়ে পাটগ্রাম সীমান্তে উত্তেজনা: বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

 

 

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মাননা ‘পালম ডি’অর’ জিতেছে রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউ পরিচালিত চলচ্চিত্র ‘ফিয়র্ড’। শনিবার (২৩ মে) ফ্রান্সের কান শহরের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ছবির নাম ঘোষণা করা হয়।

নরওয়েতে বসবাসকারী একটি অভিবাসী পরিবারের জীবনসংগ্রাম ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে।

এটি পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের দ্বিতীয় ‘পালম ডি’অর’ জয়। এর আগে ২০০৭ সালে তার ‘ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেজ’ চলচ্চিত্র একই পুরস্কার অর্জন করেছিল।

পুরস্কার গ্রহণের সময় আবেগঘন বক্তব্যে মুঙ্গিউ বলেন, বর্তমান সমাজ ক্রমেই বিভক্ত ও চরমপন্থার দিকে এগিয়ে যাচ্ছে। এই চলচ্চিত্রটি সব ধরনের মৌলবাদের বিরুদ্ধে একটি বার্তা বহন করে।

এবারের উৎসবে শীর্ষ পুরস্কারের জন্য মোট ২২টি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ‘দ্য ম্যান আই লাভ’ ও ‘পেপার টাইগার’ও আলোচনায় ছিল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category