• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশের খুঁটি স্থাপন নিয়ে পাটগ্রাম সীমান্তে উত্তেজনা: বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক চাঁদা না পেয়ে বিএনপি নেতা দখলে নিলেন জামায়াত নেতার খেয়াঘাট গুলিস্তানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি; সাময়িক বরখাস্ত ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী রামিসা হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে : লেবার পার্টি ঘোড়াঘাটে পুকুরের পানিতে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় এক শিশু শালিস দরবারের নামে ধর্ষণের ঘটনা রফাদফার চেষ্টা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তরুণী কান উৎসবে যোগ দিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে রওনা ঐশ্বরিয়ার ‘পটাকা’র পর ঈদে নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

‘পটাকা’র পর ঈদে নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ‘লোকে বলে’ শিরোনামের নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

শুক্রবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নতুন গানের ঘোষণা দেন ফারিয়া। সেখানে তিনি জানান, ভক্তদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আবারও গান নিয়ে ফিরছেন তিনি। আগামী ২৬ মে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।

ফোক-পপ ঘরানার এ গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ‘লোকে বলে’ গানটি প্রকাশিত হবে এসভিএফ ও ব্লিং মিউজিকের ব্যানারে।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের নির্মাতা ও কোরিওগ্রাফার বাবা যাদব।

বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার যাত্রা শুরু হয়েছিল শিল্পী বেলাল খান–এর একটি গানের মডেল হিসেবে। পরে উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেন।

অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেন ফারিয়া। গানটি প্রকাশের পর প্রশংসার পাশাপাশি সমালোচনাও তৈরি হয়েছিল। ২০২৪ সালে এসভিএফের ব্যানারে তার সর্বশেষ গান প্রকাশিত হয়।

‘লোকে বলে’ হতে যাচ্ছে নুসরাত ফারিয়ার পঞ্চম একক গান। এদিকে গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই তারকা। সম্প্রতি দুবাইয়ে একটি স্টেজ পারফরম্যান্সে অংশ নিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category