• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ জমি সংক্রান্ত বিরোধে নরসিংদী সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুর ; আহত ২ হিলির রেল স্টেশন সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন  প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার সবাই সহযোগিতা করলে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে : সড়কমন্ত্রী ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, বজ্রসহ বৃষ্টির আভাস হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

সবাই সহযোগিতা করলে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে : সড়কমন্ত্রী

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সবার সহযোগিতা ও জনগণের সচেতনতা থাকলে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে।

শুক্রবার (২২ মে) কুমিল্লায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় হতাহত ১১৯ পরিবারের মাঝে ৪ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দেড় কোটি মানুষ ও প্রায় এক কোটি কোরবানির পশুকে মাত্র তিন দিনে নির্বিঘ্নে পরিবহন করা বড় চ্যালেঞ্জ। তবে সবাই সহযোগিতা করলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে পারব।”

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। বর্তমানে চার লেনের এ মহাসড়ককে ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় ৮ লেন এবং ২ লেন সার্ভিস লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category