• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে সুমির স্বীকারোক্তি; কাঠ দিয়ে আঘাতের পর শ্বাসরোধে গৃহশিক্ষিকাকে হত্যা রায়পুরায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালা তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, বাড়ছে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা রামিসা হত্যার বিচারের দাবিতে জামায়াত মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল ‘আছিয়া থেকে রামিসা, কোর্ট-কাচারি সব মিছা’—স্লোগানে উত্তাল নোবিপ্রবি ক্যাম্পাস লন্ডনে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাদের বৈঠক কোরবানির প্রকৃত শিক্ষা ত্যাগ, তাকওয়া ও মানবতার বার্তা সালাহ-মারমুশদের নিয়ে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা, চমক তরুণ হামজা আর্জেন্টিনার বিশ্বকাপ দলে আসতে পারে দুই চমক, নজরে বুয়েন্দিয়া ও সুলে ‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি’—বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা মির্জা ফখরুলের

রায়পুরায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালা

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ‘গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ঢাকা বিভাগের অধীনে কর্মশালায় উপজেলার বিভিন্ন  দপ্তরের প্রধান,  এনজিও কর্মী, স্থানীয় সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীসহ মোট ৫১ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, রায়পুরা প্রেসক্লাব সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন প্রমূখ।

কর্মশালায় বক্তারা বলেন, সমাজে গোষ্ঠিগত এবং মানুষে মানুষে হানাহানি ও বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের আইনগত ভিত্তি রয়েছে। গ্রামীণ জনপদে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সেবা দেওয়া হয়। মামলাভেদে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালতে স্বল্প সময়ে ও কম খরচে বিরোধ নিষ্পত্তি করা যায়। গ্রাম আদালতের এই সুফল এখনো অনেকের কাছে অজানা।

দেশের সাধারণ মানুষকে বিষয়টি সম্পর্কে অবগত করতে প্রয়োজন প্রচার–প্রচারণার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি। এক্ষেত্রে দেশের গণমাধ্যমগুলো সবচেয়ে বড় ভুমিকা পালন করতে পারে।এসময় বক্তারা  এবিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহবান জানান।

ইউনি/ শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category