কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার ওপর পাহাড় ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
৮ জুলাই (বুধবার) দুপুরের দিকে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।
এদিকে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটির জনজীবন। পাহাড়ধসের কারণে রাঙামাটি থেকে বান্দরবান, রাজস্থলী, খাগড়াছড়ি, মহালছড়ি, বাঘাইছড়ি ও লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কাপ্তাই হ্রদে তীব্র স্রোতের কারণে বন্ধ রয়েছে ছোট নৌযান চলাচল। তলিয়ে গেছে নিম্নাঞ্চল।দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে আগের দিনই সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।