• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

ইয়াবাসহ লক্ষ্মীপুরে মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড-জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ৫৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১ পিস ইয়াবাসহ এক মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত একটি অভিযানে তাকে আটক করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মহিম (৪৩)। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মৃত আবুল কাশেম ও তাহেরা বেগম দম্পতির ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার লক্ষ্মীপুর সদর থানাধীন পৌর এলাকার বাঘবাড়ি সিএনজি স্ট্যান্ড নামক স্থানে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহিমকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীকালে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। তিনি ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আসামী মহিমকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category