বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট ও আর্থিক নথির সত্যতা দ্রুত যাচাই নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে Bangladesh Bank।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করে।
সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন দেশে ভিসা আবেদনের সময় বাংলাদেশি নাগরিকদের দূতাবাস বা ভিসা সেন্টারে ব্যাংক স্টেটমেন্টসহ বিভিন্ন আর্থিক নথি জমা দিতে হয়। তবে এসব নথি তাৎক্ষণিক যাচাইয়ের কার্যকর ব্যবস্থা না থাকায় দূতাবাস ও ভিসা সেন্টারগুলো নানা জটিলতায় পড়ে। এতে ভিসা প্রক্রিয়ায় সময় ও প্রশাসনিক ব্যয় বাড়ছে।
এই সমস্যা সমাধানে ব্যাংক স্টেটমেন্ট ও সংশ্লিষ্ট নথিতে কিউআর কোড যুক্ত করে ডিজিটাল যাচাই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে। এর মধ্যে থাকবে—
এসব তথ্য যাচাইয়ের সুবিধা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সংশ্লিষ্ট তথ্য কমপক্ষে ছয় মাস সংরক্ষণ করতে হবে এবং তা যাচাইযোগ্য অবস্থায় রাখতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে সব ব্যাংককে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।