• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

চব্বিশের গণ-আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় Shamim Osmanসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৩ মে) বিচারপতি Md. Golam Mortuza Majumder-এর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি Md. Shafiul Alam Mahmud এবং বিচারক Md. Mohitul Haque Enam Chowdhury।

আগামী ১০ জুন মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, মহানগর আওয়ামী লীগ নেতা শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র। আসামিদের সবাই বর্তমানে পলাতক রয়েছেন।

তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে এক শিশুসহ ১০ জনকে হত্যা এবং অসংখ্য আন্দোলনকারীকে হত্যাচেষ্টাসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। সেদিন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি ছিল, রাজনৈতিক কারণে শামীম ওসমানসহ অন্যদের এ মামলায় জড়ানো হয়েছে এবং প্রসিকিউশন প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। তাই অভিযোগ খারিজ করে আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়।

অন্যদিকে প্রসিকিউটর Gazi Monowar Hossain Tamim আদালতে বলেন, আসামিরা পরিকল্পিতভাবে অপরাধ সংঘটিত করেছেন এবং এ বিষয়ে প্রসিকিউশনের কাছে অকাট্য প্রমাণ রয়েছে, যা ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

সবশেষে অব্যাহতির আবেদন খারিজ করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category