• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি বঙ্গবন্ধুর দোসর ছিলাম, স্বাধীনতার যুদ্ধ করেছি’ — আদালতে লতিফ সিদ্দিকী শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ রাজনীতিতে ভরাডুবির পর আবার অভিনয়ে ফিরছেন সায়ন্তিকা? ‘বিদায়’ মুক্তি নিয়ে ধোঁয়াশা, প্রযোজক বলছেন পূজায়, পরিচালক চান ঈদে মোহনবাগানের সাবেক সভাপতি টুটু বসু আর নেই ফিটনেসে উন্নতি না হলে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন নেইমার হরমুজ প্রণালী অভিযানে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে যোগ দেবে অস্ট্রেলিয়া দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর সুবর্ণচরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু করেছে।  বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কয়েক ঘণ্টা আগে, এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সিউলের কাছে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে এই আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগেই জানিয়েছিলেন, তিনি চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে দুজনই একাধিক দফা বাণিজ্য আলোচনার নেতৃত্ব দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের শীর্ষ বৈঠকে যেসব ঘোষণা আসতে পারে, সেগুলোর চূড়ান্ত প্রস্তুতি এই বৈঠকে সম্পন্ন হবে।

গত বছর ওয়াশিংটন ও বেইজিং একে অপরের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে, যা ১০০ শতাংশেরও বেশি পর্যন্ত পৌঁছায়।

তবে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ও সি এক বছরের জন্য বাণিজ্য যুদ্ধ স্থগিত রাখার বিষয়ে সম্মত হন।

দক্ষিণ কোরিয়া সফরের ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে বেসেন্ট বলেন, ‘অর্থনৈতিক নিরাপত্তাই জাতীয় নিরাপত্তা।’

তিনি আরও জানান, ট্রাম্প-সি বৈঠকে অংশ নিতে তিনি পরে বেইজিং সফর করবেন।

ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাচ্ছেন এক ডজনের বেশি ব্যবসায়িক নির্বাহীও। তাদের মধ্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও টেসলার প্রধান ইলন মাস্ক রয়েছেন।

সূত্র:বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category