• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

বুকে পাথর চাপা দিয়ে নির্বাচন মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

ইউনাইটেড ডেস্ক / ৫১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বৃহত্তর স্বার্থে ‘বুকে পাথর চাপা দিয়ে’ গত জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ওই নির্বাচনের ফল ম্যানিপুলেট করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থ এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করে তারা গত জাতীয় নির্বাচনের ফল মেনে নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকে তারা জানতে পেরেছেন, নির্বাচনের ফল ম্যানিপুলেট করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের পথ থেকে সরে গেছে। জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করে এলেও তাদের পক্ষ থেকে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘সরকারকে সহযোগিতা করে আসছে জামায়াতে ইসলামী। কিন্তু সরকার এটিকে দুর্বলতা হিসেবে দেখছে এবং রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে।’

অনুষ্ঠানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার জামায়াতের সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category