Dhaka 9:05 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
আগের দামেই বিক্রি হচ্ছে সোনা, বাজুসের নতুন সমন্বয় কার্যকর রবিবার থেকে খুলছে সুপ্রিম কোর্ট, শুরু হবে নিয়মিত বিচারিক কার্যক্রম ইরানের সুবিধাজনক অবস্থান নিয়ে ট্রাম্পের মন্তব্য, বাড়ছে উত্তেজনা তেল সংকটে বিশেষ সুবিধা: অগ্রাধিকার পাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী ল্যাম্পার্ডের হাত ধরে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, আটক ৪ মার্কিন অবরোধ না তুললে হরমুজ আবার বন্ধের হুঁশিয়ারি ইরানের অস্ট্রেলিয়া–জাপানের ৭ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ চুক্তি: আঞ্চলিক নিরাপত্তায় নতুন সমীকরণ নিউজিল্যান্ডের বিপক্ষে ধরাশায়ী বাংলাদেশ একের পর এক মার্কিন পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ-মৃত্যু! উদ্বেগে যুক্তরাষ্ট্র

ইরানের সুবিধাজনক অবস্থান নিয়ে ট্রাম্পের মন্তব্য, বাড়ছে উত্তেজনা

গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন চলছে। এর মধ্যেই প্রণালিটি পুনরায় বন্ধের ঘোষণা দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।

তবে একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে আলোচনা ‘খুবই ভালোভাবে’ এগোচ্ছে।

তিনি বলেন, “তারা আবার এই প্রণালি বন্ধ করতে চেয়েছে। কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং আশা করছি দিনের শেষে এ বিষয়ে কিছু অগ্রগতি জানা যাবে।”

এর আগে শনিবার হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য পুনরায় বন্ধের ঘোষণা দেয় ইরান। এর পরপরই ট্রাম্পের এ মন্তব্য আসে।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও আলোচনার ওপর আস্থা রেখে ট্রাম্প বলেন, “আলোচনা চমৎকার চলছে।” তার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, পর্দার আড়ালে এখনো কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে ইরানি অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেন, যুক্তরাষ্ট্র যত দিন এ ধরনের আচরণ বজায় রাখবে, তত দিন ইরান তাদের অবস্থানে অটল থাকবে।

তেহরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সাধারণ জনগণও প্রতিরোধের পক্ষে অবস্থান নিয়েছে।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরান মনে করছে তারা এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে যেকোনো মুখোমুখি পরিস্থিতিতে সেই শক্ত অবস্থান বজায় রাখতে চায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

আগের দামেই বিক্রি হচ্ছে সোনা, বাজুসের নতুন সমন্বয় কার্যকর

ইরানের সুবিধাজনক অবস্থান নিয়ে ট্রাম্পের মন্তব্য, বাড়ছে উত্তেজনা

Update Time : 03:27:04 pm, Saturday, 18 April 2026