• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

গলাচিপায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ

পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি / ৮৯ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদের দুর্নীতি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলায় বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার খলিফাসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী বাঁধঘাট বাজারে হামলার ঘটনায় গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদসহ ১২ জনকে আসামি করে গলাচিপা থানা মামলা করা হয়েছে।

মামলা সূত্রে জানাযায়, গোলখালী ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার খালিফা ৭/৮ দিন আগে গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায় নলুয়াবাগী বাঁধঘাট বাজারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ ও তার ভাতিজা দেলোয়ার আকনের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামালায় আনোয়ার খলিফা, শামিম খলিফা ও মামুন খলিফা গুরুতর আহত হন। আহতরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি নলুয়াবাগী বাঁধঘাট বাজারে এলাকার লোকজন নিয়ে একটি উন্নয়ন সভা করে বাড়ি চলে আসি। উন্নয়ন সভা থেকে চলে আসার পর আনোয়ার খলিফার নেতৃত্বে লোকজন ১০/১২ জন আমার সভায় হামলা চালায়। হামলার সময় আমি বা আমার কোন লোক উপস্থিত ছিল না।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, মারধরের ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে।গ্রেফতারের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category