• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ ইতালি বাব আল-মান্দেব প্রণালির কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করছে জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা ঠিক ছিল না : আইনমন্ত্রী মক্কা-মদিনা রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়: চরমোনাই পীর সারাদেশে বৃষ্টির আভাস চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ায় বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী জুলাই সনদ-তিস্তা ব্যারেজ-চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের মানুষ প্রস্তুত স্থানীয় সরকার নির্বাচন: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চান জামায়াত আমির লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল জুলাইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার: চার গ্যারেজকে চার লাখ টাকা জরিমানা

ইউনাইটেড ডেস্ক / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও ইজিবাইক চার্জের দায়ে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের চারটি গ্যারেজকে মোট চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ ও অতিরিক্ত বিদ্যুৎ সংযোগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা, বাতানপাড়া ও গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একই মিটারে একাধিক প্রতিষ্ঠানে সংযোগ, বিদ্যুৎ চুরি এবং অনুমোদনের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদসহ ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মো. সানোয়ার হোসেন এবং মো. অলিউল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় চারটি ইজিবাইক (অটোরিকশা) গ্যারেজকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসির অভিযান পরিচালনাকারী দল।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ জানান, ‘বিদ্যুতের অপচয়, অপব্যবহার ও অবৈধ ব্যবহার ঠেকাতে ইজিবাইক গ্যারেজগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category