• শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু ১২ স্বাভাবিকীকৃত আমেরিকানের নাগরিকত্ব বাতিল চায় বিচার বিভাগ লেবাননে নিহত ফরিদপুরের দিপালীর দাফন সম্পন্ন স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ঈদ ছুটি রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ইরান যুদ্ধের জেরে উপসাগরে আটকা প্রায় ১,৫০০ জাহাজ: আইএমও দেশবিরোধী চুক্তির প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ নতুন সংযোগ নিয়ে বিরোধ, টানা ৩১ ঘণ্টা বিদ্যুৎহীন ৪১ পরিবার গাজার জন্য ইসরায়েলি অস্ত্র কারখানায় হামলা, আদালতে দোষ স্বীকার

এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

ঘূর্ণিঝড়ের কারণে আজ ভোরে এক ঘণ্টা স্থগিত থাকার পর পাটুরিয়া- দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, পদ্মা নদী এলাকায় ঘূর্ণিঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্থগিত করা হয়েছিল। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আজ ভোর সাড়ে ৩টায় ফেরি চলাচল বন্ধ করে দেয়।

আবদুস সালাম জানান, এক ঘণ্টা স্থগিত থাকার পর আজ ভোর সাড়ে ৪টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে সব ফেরি স্বাভাবিকভাবে চলাচল করছে।

 

সূত্র:বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category