• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাসের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে: বিজিএমইএ গুলশান-ধানমন্ডি-নিকেতন লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রমের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশৃঙ্খলা নয়, শান্তিপূর্ণ লংমার্চ করবে ১১ দলীয় জোট: জামায়াত সেক্রেটারি নীলফামারীর কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যান বাবু বহিস্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে কর ১ শতাংশ নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় ভোক্তায় প্রযুক্তির ব্যবহার বাড়বে: বাণিজ্যমন্ত্রী সরকার পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় : পর্যটনমন্ত্রী গলাচিপায় গাঁজা-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার: চার গ্যারেজকে চার লাখ টাকা জরিমানা

গলাচিপায় ৫৩ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোসা. লায়লা আক্তার (৩৩) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত মোসা. লায়লা আক্তার গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার মোঃ বাবুল চৌকিদারের স্ত্রী।

গত সোমবার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার আসামীর নিজ বাসা থেকে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) হাকিম নেতৃত্বে পুলিশের একটি দল রতনপুর ৬ নং ওয়ার্ডের আসামীর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লায়লা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গলাচিপা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category