কল-কারখানাগুলোয় নিরবিচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রিন সিংনাল দিয়েছেন বলে জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব বলে প্রধানমন্ত্রী বলেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক করেন; সেখানে এ আশ্বাস মেলে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক।
ফজলুল হক বলেন, এইটা আমাদের মনে হয় যে আজকের এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় স্বস্তির খবর।