• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ২৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ থাকা ৬ কোটি টাকা বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে এবং নীতিগতভাবে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য যে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে, তা বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলতি বছরেই পুরো টাকা দেওয়া সম্ভব হবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ বছর না হলেও আগামী বছর পুরো ২৫ কোটি টাকা দেওয়ার আশা করছি।”

তিনি আরও বলেন, “সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মফস্বল, জেলা ও উপজেলা পর্যায়ের সহ সকল সাংবাদিকদের সহযোগিতা করা হচ্ছে। যেসব সাংবাদিক আর্থিক সহযোগিতা চান, তাদের আমরা সহযোগিতা করে থাকি।”

জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category