• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

জুলাই জাতীয় সনদ হুবুহু বাস্তবায়ন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়ন করা হবে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। পুরো ১৭ বছর ক্ষমতাচ্যুত সরকার দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে। ৭১, ৯০, ২৪ এ সব দলের নেগেটিভ অবস্থান ও ভূমিকা ছিল কিন্তু বিএনপি সব সময় পজিটিভ অবস্থান ও ভূমিকা পালন করেছে।’

১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সকল ধরনের ভেদাভেদ ভুলে জয় ছিনিয়ে আনতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন, সংরক্ষিত নারী এমপি মমতাজ আলো, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, যুবদলের সভাপতি রাগীব হাসার চৌধুরীসহ অনেকেই।

সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category