• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

হিলিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে হিলি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category