• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

২৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

যশোর প্রতিনিধি: / ৫৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

যশোরে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম রিপনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গতকাল (রোববার, ৩০ আগস্ট) যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটকের পর রিপনের সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি তালতলা, বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category