• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

যশোর কারাগারের কয়েদির হাসপাতালে মৃত্যু

যশোর প্রতিনিধি: / ১৩৯ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

যশোর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবলু নামের এক কয়েদি ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবুল যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত আব্দুস সালাম শেখের ছেলে।

সুত্র জানায়, যশোর কেন্দ্রীয় কারাগারে থাকাকালে বাবুল হঠাৎ বুকের ব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কারারক্ষীদের প্রহরায় তাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।

হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category