• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন করলো উদীচী

কালচারাল প্রতিবেদক / ৪ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

‘বন্ধু আজকে দোদুল্যমান পৃথ্বী, আমরা গঠন করব নতুন ভিত্তি’ এ স্লোগানে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম।

আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, লেখক গবেষক ও প্রাবন্ধিক মামুন সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল খায়ের।

বক্তারা বলেন, মাত্র ছয়-সাত বছরের কবিতা জীবনেও বাঙালি ভুবনকে দশকের পর দশক আচ্ছন্ন, মুগ্ধ ও অনুপ্রাণিত করে চলেছে সুকান্ত ভট্টাচার্যের সৃষ্টি। সুকান্তের কবিতা একই সঙ্গে সাহিত্যের দায় বহন করেছে, আবার মতাদর্শের, রাজনীতির এবং নিজের রাজনৈতিক দলের হয়েও ভূমিকা পালন করেছে।

আলোচনা পর্বের পর সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগরী সংসদসহ বিভিন্ন শাখা সংসদের নেতা-কর্মীরা। এ সময় শত প্রদীপ প্রজ্বালন করা হয়।

অনুষ্ঠানে সুকান্তের লেখা ‘ছাড়পত্র’ কবিতাটি শপথ হিসেবে সবাইকে পাঠ করান উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেন। এরপর সুকান্তের লেখা ‘অবাক পৃথিবী’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে ধৃতি নর্তনালয়। এতে সমবেত সংগীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা।

তাঁরা পরিবেশন করেন-হে মহামানব একবার এসো ফিরে, হে সাথী আজকে স্বপ্নের দিন গোনা এবং হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ গান তিনটি। এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন অলক দাশগুপ্ত, জয়া সেনগুপ্তা, শাওন কুমার রায়, সরস্বতী সরকার ও বিজয় বণিক।

সম্মেলক আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category