• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

লাইসেন্স না থাকায় লক্ষ্মীপুরে ২ করাতকলকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি / ১১২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন ও মান্দারী ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত দুটি করাতকলে (স মিল) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। ২৩ আগস্ট (রবিবার) দুপুরে পরিচালিত এ অভিযানে যথাযথ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সুরক্ষা ও সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে সদর উপজেলার জকসিন ও চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় এ অভিযান চালানো হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২’ এর সংশ্লিষ্ট ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং ব্যবসায়িক নিয়মকানুন সম্পর্কে সচেতন ও সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে লক্ষ্মীপুর জেলা বনবিভাগ, বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category