• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

মান্ধাতা আমলের লেখাপড়ায় দেশে-বিদেশে কোথাও চাকরি বাকরি নাই

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৭১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন, আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে ব্যাগ দিবো, ড্রেস দিবো, জুতো দিবো এবং টিফিনের ব্যবস্থা করে দিবো। এখন সব একত্রে তো দেওয়া সম্ভব না৷ আমাদের লক্ষ লক্ষ বাচ্চা, কোটি কোটি বাচ্চা এদেরকে স্কুলমুখী করতে হবে। প্রত্যেকটা জেলায় আমরা আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান করব। এখন মান্ধাতা আমলের লেখাপড়া করে দেশে এবং দেশের বাহিরে কোথাও চাকরি বাকরি নাই।’

রোববার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদের সভা কক্ষে ‘বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে দুঃস্থ- অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

তিনি বলেন, ‘নির্বাচনের পূর্বে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি অধিকাংশই বাস্তবায়নের পথে। পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আমরা কাজ শুরু করেছি।’

আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘এ দেশটা আমাদের। বহু রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন না হলে আমি এমপি হতাম না, উনি ইউএনও হতেন না, উনি অফিসার হতেন না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কারণে আজকে আমরা এমন অবকাঠামো পেয়েছি। এ রাষ্ট্রটাকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফ হোসেন।এ সময় ২৫জন দুঃস্থ ও অসহায় মানুষের নিকট ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category