• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ১৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ২৩ আগস্ট (রোববার) সকালে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সংবাদমাধ্যম গণতন্ত্রের একটি স্তম্ভ। গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। গণতন্ত্রের জন্য সংবাদমাধ্যমের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই।’

তিনি বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছাতে হবে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে মাথায় রেখে কাজ করতে হবে।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয়। টিমওয়ার্ক করে কাজ করতে হবে। জনগণ আমাদের ভোট দিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category