• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

হাম উপসর্গে ২জনের মৃত্যু,আক্রান্ত ৮৮০

স্বাস্থ্য ডেস্ক / ৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে।  একইসঙ্গে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৮৮০ জন।

২২ আগস্ট (শনিবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩১টি শিশুর।  আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি হয়েছে ৯৩০ জন শিশুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category