• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

চিলাহাটি থেকে রাজশাহীগামী ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস রেললাইনের ওপর আটকে গেছে। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে জয়পুরহাটের পুরানাপুল এলাকার পুরানাপুল রেলগেট এ ঘটনা ঘটে। বিকট শব্দে স্প্রিং ভেঙে গেলে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রেলওয়ে সূত্র জানায়, স্প্রিং ভেঙে যাওয়ায় বরেন্দ্র এক্সপ্রেসটি আর চলাচল করতে পারছে না। ফলে ওই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক ছানোয়ার হোসেন বলেন, চলন্ত অবস্থায় স্প্রিং ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে চালক দ্রুত ট্রেন থামানোয় যাত্রীরা নিরাপদে রয়েছেন।

জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, ট্রেনটি মেরামতের জন্য রেলওয়ের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত মেরামতের কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category