• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

রাবির অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু,উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক প্রকাশ

‎রাবি প্রতিনিধি / ২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

‎রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. মাহতাব আলী(৭৮) মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুতে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন।

‎ড. মাহতাব আলী আজ বুধবার (১৯ আগস্ট) ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন রাবিতে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

‎তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। আজ বাদ এশা রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে রাবি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

‎মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। বাংলাদেশে মৌচাষের উন্নয়ন, প্রসার ও বানিজ্যিক উৎপাদনে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category