• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এক-তৃতীয়াংশ টাকা কিছু ব্যাংক থেকে চুরি হয়ে গেছে: গভর্নর ১২ হাজার কোটির বেশি বরাদ্দ পেয়েছে ৫৮ পাবলিক বিশ্ববিদ্যালয় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল অন্যায্য: গাজী আতাউর রহমান ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ‌‘ফাঁপা বুলি ও প্রতারণামূলক’: এনসিপি  আদ্‌-দ্বীন হাসপাতালের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বাংলা‌দে‌শে এসেছেন ভার‌তের নতুন হাইকমিশনার প্রস্তাবিত বাজেট নিম্নআয়-মধ্যবিত্তের প্রত্যাশা পূরণে ব্যর্থ : ইসলামী ফ্রন্ট ফেসবুকে হঠাৎ বৈশ্বিক বিভ্রাট, অটো লগআউট হচ্ছে আইডি ও মেসেঞ্জার আশাবাদে ভারাক্রান্ত বাজেট, বাস্তবায়নে শঙ্কা দেখছে ইসলামী আন্দোলন

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

Reporter Name / ৯০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

 

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ শিশুর। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category