• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরের বাজেট ‌‘ফাঁপা বুলি ও প্রতারণামূলক’: এনসিপি  আদ্‌-দ্বীন হাসপাতালের রোগীদের রাজধানীর ৬ সরকারি হাসপাতালে জরুরি চিকিৎসার নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বাংলা‌দে‌শে এসেছেন ভার‌তের নতুন হাইকমিশনার প্রস্তাবিত বাজেট নিম্নআয়-মধ্যবিত্তের প্রত্যাশা পূরণে ব্যর্থ : ইসলামী ফ্রন্ট ফেসবুকে হঠাৎ বৈশ্বিক বিভ্রাট, অটো লগআউট হচ্ছে আইডি ও মেসেঞ্জার আশাবাদে ভারাক্রান্ত বাজেট, বাস্তবায়নে শঙ্কা দেখছে ইসলামী আন্দোলন বিএনপি সরকারের বাজেট অর্থনীতিকে দিকনির্দেশনা দিতে ব্যর্থ: নাহিদ ইসলাম সংঘাত থামাতে রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি সই হতে পারে: রয়টার্স কীটনাশক আমদানিতে ভ্যাট ও অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব

ফেসবুকে হঠাৎ বৈশ্বিক বিভ্রাট, অটো লগআউট হচ্ছে আইডি ও মেসেঞ্জার

নিজস্ব প্রতিবেদক / ১৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

হঠাৎ করেই বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে যাচ্ছে। সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী অভিযোগ করেছেন যে তারা স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার করতে পারছেন না।

 

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফাস্টডাউনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫ হাজার ৭০০ ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

 

এসব অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি রিপোর্ট জমা পড়েছে।

 

অন্যদিকে, ডাউন ডিটেক্টর জানিয়েছে, ফেসবুকে সমস্যা শুরু হওয়ার পর থেকেই ব্যবহারকারীরা অভিযোগ জানাতে থাকেন। ইতোমধ্যে সাড়ে ৭ হাজারের বেশি ব্যবহারকারী বিভিন্ন ধরনের সমস্যার কথা রিপোর্ট করেছেন।

 

অনেকেই পুনরায় অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না। কারও কারও স্ক্রিনে ইংরেজিতে ‘This page is not available right now’ বার্তা দেখা যাচ্ছে।

 

ফেসবুক ও মেসেঞ্জারের পাশাপাশি ইনস্টাগ্রামের ব্যবহারকারীরাও একই ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।

 

তবে কী কারণে এই বিভ্রাট তৈরি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। সমস্যাটি কত সময় ধরে চলতে পারে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরছেন। কেউ লগইন করতে পারছেন না, আবার কেউ ফিড লোডিং সমস্যায় ভুগছেন।

 

ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি মেটা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।

 

প্রযুক্তি বিশ্লেষকেরা ফেসবুক ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category