• রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশের খুঁটি স্থাপন নিয়ে পাটগ্রাম সীমান্তে উত্তেজনা: বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক চাঁদা না পেয়ে বিএনপি নেতা দখলে নিলেন জামায়াত নেতার খেয়াঘাট গুলিস্তানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি; সাময়িক বরখাস্ত ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী রামিসা হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে : লেবার পার্টি ঘোড়াঘাটে পুকুরের পানিতে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় এক শিশু শালিস দরবারের নামে ধর্ষণের ঘটনা রফাদফার চেষ্টা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তরুণী কান উৎসবে যোগ দিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে রওনা ঐশ্বরিয়ার ‘পটাকা’র পর ঈদে নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী খালপাড়ে একটি তালগাছের চারাও রোপণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে ক্ষমতায় আনার পর থেকেই একটি মহল সরকারের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে। তারা কৃষক, কর্মসংস্থান কিংবা খাল পুনঃখননের মতো জনস্বার্থমূলক কাজের পরিবর্তে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়।

তিনি বলেন, “অরাজক পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ ও কৃষক সমাজ।”

সরকারপ্রধান আরও বলেন, ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষকরা উপকৃত হবেন।

তিনি জানান, এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৪ লাখ ৩ হাজার কৃষক এবং আশপাশের প্রায় ২০ হাজার মানুষ সরাসরি উপকার পাবেন। পাশাপাশি ময়মনসিংহ জেলায় থাকা প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল পর্যায়ক্রমে পুনঃখননের পরিকল্পনার কথাও জানান তিনি।

শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে। তবে কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, সরকার জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ বিতরণ, ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান এবং কর্মসংস্থান তৈরির কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

সমাবেশ শেষে প্রধানমন্ত্রী কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দরিরামপুর নজরুল মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category