• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

বাজারের নেই বাজেটের প্রভাব, চড়া দাম সবজির

নিজস্ব প্রতিবেদক: / ১৫ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

গতকাল জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে। ১২জুন (শুক্রবার) বাজেট-পরবর্তী দিনে বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। আগের মতোই সবজির বাজার ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে বেশিরভাগ।

মৌসুম না হওয়ায় বাজারে সবচেয়ে বেশি দামের সবজি তালিকায় রয়েছে টমেটো  কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারগুলোতে  সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, শসা ১০০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, পটল ও ঝিঙা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, পেঁপে ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি  হালি ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

বাজেটের পর সব ধরনের সবজির দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েওনি, কমেওনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category