• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের ঝিকরগাছায় আহাজারি, এক দুর্ঘটনায় মা-ছেলে-মেয়েসহ নিহত ৫ মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, আন্দোলনের হুঁশিয়ারি  হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের ঈদ পুনর্মিলনী ফিনল্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ১৩৪ জন দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল ঘটনা: সর্বমিত্র চাকমা অর্থপাচার মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার

মধ্যরাতে জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ৫১তম আবর্তনের এক ছাত্রীকে মধ্যরাতে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বহিরাগত যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন চারুকলার এক্সটেনশন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত যুবককে বহিরাগত বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৩ মে) আশুলিয়া থানা-য় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অধীনে নিরাপত্তা শাখা থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এছাড়া সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারে রাত ১০টায় আরেকটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী ক্যাম্পাস-সংলগ্ন ইসলামনগর এলাকায় থাকেন। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে রিকশা না পেয়ে তিনি শহীদ সালাম-বরকত হলের সামনে দিয়ে পুরাতন কলা ভবনের এক্সটেনশন এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি লক্ষ্য করেন, এক যুবক তাকে অনুসরণ করছে। পরিচয় জানতে চাইলে ওই যুবক নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী বলে পরিচয় দেয়। পরে হঠাৎ রুমাল হাতে ওই যুবক তাকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবকটি ভুক্তভোগীর গলায় কাপড় বা রুমাল পেঁচিয়ে রাস্তার পাশের জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওই ছাত্রী জঙ্গল থেকে বেরিয়ে এসে আতঙ্কিত অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করেন।

উদ্ধারকারীদের একজন, মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে তারা কয়েকজন বাইকে করে ওই এলাকা অতিক্রম করার সময় একটি মেয়ের চিৎকার শুনতে পান। পরে দৌড়ে গিয়ে তারা এক ছাত্রীকে জঙ্গল থেকে আতঙ্কিত অবস্থায় বের হতে দেখেন। তার পায়ে স্যান্ডেল ছিল না এবং শরীরের বিভিন্ন স্থানে মাটি ও ধুলা লেগে ছিল। পরে তারা অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category