• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

জুলাইয়ে শহীদ ও আহত যোদ্ধাদের মাসিক ভাতার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে শহীদ পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে বাজেটে।

অর্থমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই ভাতার পরিমাণ সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে গুরুতর আহত অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা পাবেন মাসিক ২০ হাজার টাকা।পাশাপাশি ‘বি’ ক্যাটাগরির আহতদের জন্য ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহত যোদ্ধাদের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা হারে সম্মানী ভাতা প্রদান করা হবে। এছাড়া আন্দোলনে আহত যোদ্ধাদের শারীরিক জখমের তীব্রতা অনুযায়ী তিনটি ভাগে ভাগ করে মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে।

অতিরিক্ত সুবিধা হিসেবে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লক্ষ ২৫ হাজার টাকা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category