চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার
Reporter Name
/ ২৪
Time View
Update :
শুক্রবার, ২২ মে, ২০২৬
Share
Oplus_131072
চাঁপাইনবাবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল চারটার দিকে খবর পেয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেটি উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। ইমন পায়েল শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা গ্রামের সিলু মোহরিলের ছেলে ও পৌর ছাত্রলীগের সহসাধারন সম্পাদক।বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
নিহতের স্বজনরা জানান,দীর্ঘদিন ধরে পারিবারিকসহ নানান কারনে হতাসাগ্রস্থ্য ছিলেন ইমন পায়েল। জুুম্মার নামাজের আগে এ নিয়ে প্রতিবন্ধি মায়ের সঙ্গে মান অভিমান হয়। এরপরেই নিজ ঘরে ঢুকে গলায় বেল্ট দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন,ঘরের ভিতরে বেল্ট দিয়ে গলায় বাঁধানো অবস্থায় ছিল। তার ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেনি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।