• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন আয়োজক দেশের টানাপোড়েন সঙ্গে নিয়েই ২০২৬ বিশ্বকাপ জানাল সুপারকম্পিউটার ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কতটা টেন্ডার বাণিজ্যে জড়িত দুজনকে পুলিশে দিলেন ডিএনসিসি প্রশাসক ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ৪ জুলাই ও দাফন ৯ জুলাই নাঈমকে মারধর: নেপথ্যে মিলল চাঞ্চল্যকর তথ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্পিকারের অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

হাদিসের আলোকে জুমার দিনের ১৫ গুরুত্বপূর্ণ আমল

Reporter Name / ৫৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

 

ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়েছে। এদিন মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু ইবাদত, আমল ও ফজিলত। মহানবী হজরত মুহাম্মদ (সা.) জুমার দিনে কিছু বিশেষ আমল করার তাগিদ দিয়েছেন, যা একজন মুমিনের ঈমান ও আমলকে আরও সমৃদ্ধ করে।

হাদিসের আলোকে জুমার দিনের গুরুত্বপূর্ণ ১৫টি আমল তুলে ধরা হলো—

১. ফজরে সুরা আস-সিজদা ও সুরা আল-ইনসান তিলাওয়াত করা।
২. বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা।
৩. সময়মতো জুমার নামাজ আদায় করা।
৪. জুমার জন্য গোসল করা।
৫. সুগন্ধি ব্যবহার করা।
৬. দ্রুত মসজিদে যাওয়া।
৭. নামাজ, জিকির ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকা।
৮. খুতবার সময় সম্পূর্ণ নীরব থাকা।
৯. সুরা কাহফ তিলাওয়াত করা।
১০. জুমার নামাজে নির্ধারিত সুরা পাঠ করা।
১১. পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরিধান করা।
১২. মসজিদে সুগন্ধি ব্যবহার করা।
১৩. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।
১৪. মৃতদের জন্য দোয়া করা।
১৫. বেশি বেশি দোয়া করা, বিশেষ করে আসরের পর।

হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল করা হয়। অধিকাংশ আলেমের মতে, সেই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত।

তাই জুমার দিনকে শুধু ছুটির দিন হিসেবে নয়, বরং ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category