• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, বাড়ছে উত্তেজনা

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আকাশসীমা লঙ্ঘন করায় একটি অত্যাধুনিক মার্কিন ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একটি ‘শত্রুভাবাপন্ন উড়োজাহাজ’ ইরানের আকাশসীমায় প্রবেশ করলে তারা তা লক্ষ্য করে হামলা চালায়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, আইআরজিসি বাহিনী একটি ‘আরকিউ-৪’ ড্রোন এবং অনুপ্রবেশকারী একটি এফ-৩৫ যুদ্ধবিমানের দিকেও গুলি ছুড়েছে।

তবে এসব ঘটনা ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি ইরান।

আইআরজিসি আরও জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ‘বৈধ ও চূড়ান্ত’ অধিকার তাদের রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে কয়েকটি রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category