• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাসের সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পদবির আগে ‘মহামান্য’ও’মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুন্দরভাবে হবে: সিইসি ‎পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রাজনৈতিকভাবে হয়রানি করছে সরকার : আসিফ মাহমুদ পদ্মার ইলিশ চেয়ে সরকারকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধ: অপরিশোধিত তেলের ব্যারেল শত ডলার ছুঁইছুঁই রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রে’প্তার ৫৭৭ জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে জকসিনে বিক্ষোভ মিছিল

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি

স্পোর্টস ডেস্ক: / ১১৮ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদি হাসান মিরাজকে দলপতি করে ১৫ সদস্যের এই দল ঘোষণা দেয় বিসিবি। সিরিজটিতে মিরাজের পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।

সবশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে কোন পরিবর্তন আনেননি নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। খারাপ পারফর্ম করা সত্ত্বেও স্কোয়াডে টিকে গেছেন সাইফ হাসান।

বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা

সফরের সূচি

একমাত্র টেস্ট: ২৮ জুন – ২ জুলাই ২০২৬
ভেন্যু: হারারে স্পোর্টস ক্লাব
বাংলাদেশ সময় দুপুর ১:৩০

ওয়ানডে সিরিজ: ১ম ওয়ানডে: ৬ জুলাই ২০২৬
২য় ওয়ানডে: ৯ জুলাই ২০২৬
৩য় ওয়ানডে: ১১ জুলাই ২০২৬
ভেন্যু: হারারে স্পোর্টস ক্লাব
সময়: বাংলাদেশ সময় দুপুর ১:৩০

টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি: ১৫ জুলাই ২০২৬
২য় টি-টোয়েন্টি: ১৭ জুলাই ২০২৬
৩য় টি-টোয়েন্টি: ১৯ জুলাই ২০২৬
ভেন্যু: কুইন্স স্পোর্টস ক্লাব
সময়: বাংলাদেশ সময় বিকেল ৪:৩০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category