• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

ইউনাইটেড ডেস্ক / ৫৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মাদারীপুরের গোপালপুরে দারুসসুন্নাহ নামে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৫ আগস্ট (শনিবার) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদ্রাসার সঙ্গে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ (৯) পাঁচ শিক্ষার্থী আহত হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো সেটি আমি জানি না।’

মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসা লাগোয়া জায়গায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে।’

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category