• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র বাছাই রবিবার

ইউনাইটেড ডেস্ক / ৩২ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আসন্ন রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্রগুলো বাছাই আগামীকাল রবিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‍“রবিবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এ সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থেকে প্রার্থীদের সংসদ সদস্যদের স্বাক্ষর যাচাই করবেন।”

অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, “প্রথম মনোনয়নপত্রটি যাচাইয়ের পর প্রয়োজন হলে দ্বিতীয়টি যাচাই করা হবে।”

তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রয়োজন হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category