• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত সম্পর্ক অভিন্ন ইতিহাস : দীনেশ ত্রিবেদী

ইউনাইটেড ডেস্ক / ৬৪ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

১৫ আগস্ট (শনিবার)  ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন— বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি উল্লেখ করে তিনি অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা পড়ে শোনান দীনেশ ত্রিবেদী। এসময় যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনও করেন তিনি।

অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতের নাগরিক ছাড়াও বাংলাদেশের বিভিন্ন খাতের অতিথিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category