• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

নেত্রকোনায় কবরস্থানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৫০

ইউনাইটেড ডেস্ক / ৪৪ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় কবরস্থানে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।

১৪ আগস্ট (শুক্রবার) সকাল ১১টার দিকে এ সংঘর্ষ হয়।  আহতরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনার জেরে আমগড়া বাজারে দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সকালে বানেশ্বরপাড়া গ্রামের লোকজন আমগড়া গ্রামের রাস্তার পাশে প্রায় ১৮ কাঠা জমির ওপর কবরস্থান নির্মাণের উদ্যোগ নেন। এ সময় আমগড়া গ্রামের লোকজন এতে বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষ শুরু হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category